সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে ট্রাকের সাথে ধাক্কায় মোটর সাইকেল আরোহী আফাজ উদ্দিন তালুকদার (৩৭) নামে এক ব্যক্তিনিহত হয়েছেন। ৫ জুন ২০২১ শনিবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন নিহতের লাশ উদ্ধার করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছি এবং ট্রাকের চালক আমির হোসেন(৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। ওসি মনিরুজ্জামান আরও জাান, নিহতের বাড়ি চাঁদপুরের উত্তর বালিয়া গ্রামেতার পিতার নাম ফজলুল হক। নিহত আলফাজ মোটরসাইকেলে করে চাঁদপুর থেকে ঢাকায় ফেরার পথে একটি অজ্ঞাত নামা পিক-আপের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা দ্রæতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আলফাজ মারা যান