সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১১ টায় র র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ এর একদল সদস্য সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি মোঃ মাসুদ আলম (৩৩)’কে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ২টি মোবাইল ফোন ও জুয়া খেলার নগদ ৪৩,৯৩০ টাকা উদ্ধার করা হয়। র্যাবের অতিরিক্তি পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম জানায়, অনলাইনভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অনলাইন জুয়াড়ি সরকারী অননুমোদিত ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে নিয়মিত অনলাইনে জুয়া খেলে আসছিল। নিবিড় গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে পরিচালিত অভিযানে অনলাইন জুয়াড়ী মাসুদ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও জুয়া খেলার নগদ ৪৩,৯৩০ টাকা উদ্দঅর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায় , িি.িনবঃনুুঁ৩৬৫.নবঃ নামক অনলাইন জুয়ার সাইটে ইউজার আইডি খুলে বেটিং সাইটের এজেন্ট এর নিকট হতে বিভিন্ন সময়ে সরকারী অনুমোদনহীন ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার ও পিবিউ কারেন্সী ক্রয় করে এবং উক্ত বেটিং সাইটে ডিপোজিট করে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে আসছে। তার নিকট হতে জব্দকৃত মোবাইলের গ্যালারীর স্ক্রীণশট ফোল্ডার পর্যালোচনা করে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে িি.িনবঃনুুঁ৩৬৫.নবঃ অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে বিভিন্ন জুয়াড়িদের সাথে অনলাইনে জুয়া খেলে আসছে। এ ব্যাপারে গতকাল রোববার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।