বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:২৭

ডিএনডি অভ্যন্তরে জলাব্ধতা নিরসনের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানবন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ডিএনডির (ঢাকা- নারায়ণগঞ্জ- ডেমরা) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অভ্যন্তরের সিদ্ধিরগঞ্জের কদমতলী, মিজমিজি, দক্ষিণ হিরাঝিল, নিমাইকাশারী,রসুলবাগ, পাগলাবাড়ি, আলআমিননগর, তুষারধারা, রায়েরবাগ, পশ্চিম সানারপাড়, ডগাইর, মাতুয়াইল, কোনাপাড়া, শনির আখড়া,, জালকুড়ি, মিজিমিজিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলের ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডিএনডির সিংহভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধা থেকে পরিত্রাণের জন্য গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৭ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের কদমতলীর ভুক্তভোগী শত শত মানুষ মানবন্ধন করেছে। এ সময়ে তারা সিদ্ধিরগঞ্জ- নারায়ণগঞ্জ সড়কের কদমতলীপুল এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এলাকাবাসীদের অভিযোগ এনডি উন্নয়ন প্রকল্পের কাজ ধীর গতিতে চলার কারণে অল্প বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার অবিরাম মূষলধারে বৃষ্টি হওয়ার কারণে প্রায় প্রতিটি বাড়ির নিচতলা হাটু কোমর পানিতে ডুবে যায়। মানবন্ধনকারীদের অভিযোগ দীর্ঘ সময় ধরে ডিএনডি প্রকল্প কাজ করায় বাসা বাড়িতে অল্প বৃষ্টিতে পানি ওঠে যায়। নাসিক ৭ নং ওয়াডে এলাকার জনগণের দাবি খুব তাড়াতাড়ি করে ডিএনডি প্রকল্প কাজ শেষ করে এজন্য তারা মানববন্ধন করে। এদিকে নাসিক ৭ নং ওয়ার্রেড কাউন্সিলর আলী হোসেন আলা বলেন, কিভাবে এ জলবদ্ধতা থেকে দ্রুত সমাধান করা যায় সে লক্ষ্যে কাজ করতে হবে অন্যথায় সামান্য বৃষ্টির পানিতে ডিএনডিবাসী সামনে আরও কঠিন বিপদে পড়বে বলে মনে করেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে এলাকাবাসী মানবন্ধন তুলে নেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা