বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:২৫

ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে পুলিশ কঠোরভাবে পালন করছে লকডাউন

স্টাফ রিপোর্টারঃ
করোনার প্রভাব বিস্তাররোধ কল্পে নারায়ণগঞ্জসহ ৭ জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শুরু হয়েছে লকডাউন। এরই অংশ হিসেবে পূর্বাঞ্চলীয় ১৮ টি জেলার কোন গনপরিবহন মেঘনাঘাট , ভুলতা গাউছিয়া থেকে ঢাকায় প্রবেশ করতে দিচ্ছেনা কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে হাইওয়ে পুলিশ। ফলে পূর্বঞ্চলীয় ১৮ টি জেলার সাথে ঢাকার সড়ক পথে সব ধরনের গনপরিবহন ও ব্যক্তিগত যানবাহনও প্রবেশ করতে দিচ্ছেনা কাঁচপুর হাইওয়ে পুলিশ। ২২ জুন মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সানারপাড়, সাইনবোর্ড, তারাব বিশ্বরোড, মদনপুর, মেঘনাঘাট, ভুলতা পুরিন্দা এলাকায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। বিভিন্ন পয়ন্টে বসানো হয়েছে কাঁচপুর হাইওয়ে পুলিশের চেপোষ্ট। ব্যক্তিগত কোন যানবাহন ঢাকায় প্রবেশ করতে হলে তার উপযুক্ত কারণ ব্যতিরেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। উপযুক্ত কারণ দেখাতে না পারলে গাড়ি উল্টো ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। লকডাউনে কাচঁপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাচঁপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, আমাদের হাইওয়ের ৮৪ কিলোমিটার মহাসড়কে দূরপাল্লার কোন গণপরিবহন চলতে দেওয়া হচ্ছেনা । মহাসড়কে কয়েক পর্যায়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু আইনশৃঙ্খলা এবং জরুরী পরি সেবাসহ সরকার কর্তৃক নির্ধারিত যানবাহন ছাড়া কোন যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হচ্ছেনা বলে ওসি মনিরুজ্জামান জানান। লকডাউনের কারণে মানুষকে পায়ে ঁেহটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা