সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
লকডাউনের মধ্যেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়রে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে বিভিন্ন পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় র্যাব ১১ এর একটি দল দুদফা সাইনবোর্ড ও সানারপাড়ে অভিযান চালিয়ে গত শনিবার রাতে ১৫ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হচ্ছে, ইমাম হোসেন@ ফাহাদ (২৮), নুরলাম@লিছন (৩৬),মোঃ ইসমাইল হোসেন (৩৬), মোঃ আরিফুল রহমান @শ্যামল(৩৬),মোঃ বাদশা@ ফাহাদ (৩৬), মোঃ সুমন হোসেন মোল্লা (৩২), রনি ফকির (২৬), মুন্না খান (৩১), মোঃ আনার হোসেন (৫৫), মোঃ বাবু মিয়া (২৮),লিটন মিয়া (৩৯),মোঃ আমীর আলী (২৬), আনোয়ার হোসেন @ তপু (৩১),চান বাদশা (৪৭)ও আব্দুল কাদের (৫৫)।র্যাবের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানায়, জানায়, সাইনবোর্ড পুলিশ বক্সের পূর্ব দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৭ জন এবং সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় আরও ৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২২,৯৭৫ টাকা উদ্ধার করা হয়। সাইনবোর্ড ও সানারপাড়া এলাকায় ঢাকা-চট্রগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০০- ১০০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল এরা। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।