বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:৩০

লকডাউনে কাঁচপুর হাইওয়ে পুলিশের ৬টি চেকপোষ্ট, ৯ দিনে ৫৬৬ টি মামলা, ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে আমাদের বাংলাদেশেও চলছে লকডাউন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে ঠিক তেমনি লকডাউন চলাকালে বিনা প্রয়য়াজনে ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্যও বলা হয়েছে। গত ২২ জুন থেকে ৩০ জুন ঝিল নারায়ণগঞ্জসহ ৭ টি জেলায় লক ডাউন। ওই লক ডাউনের সময় কাঁচপুর হাইওয়ে থানার অীফসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে হাইওয়ে পুলিশ বিভিন্ন যানবাহনের নামে ৫৬৬ টি মামলা দায়ের করে ১৪ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করে। ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে হাইওয়ে পুলিশ হার্ডলাইনে রয়েছে এই লকডাউনের সময়। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ সাইনবোর্ড মোড়, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর, তারাব ও পুরিন্দা এলাকায় ৬ টি অস্থায়ী চেকপোস্ট করে সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। প্রতিদিন ৮ ঘন্টা করে পর্যায়ক্রমে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ এ ৬টি চেকপোষ্ট এলাকায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের কাঁচপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। চপ্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ সাইনবোর্ড মোড়, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর, তারাব ও পুরিন্দা এলাকায় ৬ টি অস্থায়ী চেকপোস্ট করে সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। ৮ ঘন্টা করে পর্যায়ক্রমে ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথের গুরুত্বপূর্ণ এ ৬টি এলাকায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের কাঁচপুর থানার ওসি মনিরুজ্জামান।চলমান লকডাউনে কাঁচপুর হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, পাশাপশি জেলা পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী নিয়মিত টহল রয়েছে হাইওয়েতে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন পুলিশ সুপার মোঃ আলী আহমেদ খান লকডাউনের জন্য কঠোর দিকনির্দেশনা দিয়েছেন।ওসি মনিরুজ্জামান আরও বলেন পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্নস্থানে ৬ টি চেকপোষ্ট বসিয়ে তার নির্দেশনায় সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সার্বক্ষণিক আমরা কাজ করছি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা