বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:৩১

নাসিক ৩ নং ওয়ার্ডের বহু অপকর্মের হোতা অবৈধ ড্রেজার ব্যবসায়ী রিপনকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোশেনর এবং নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষের কোন অনুমোদন না নিয়ে নাসিক ৩ নং ওয়ার্ডের বহু অপকর্মের হোতা অবৈধভাবে শেখরুল ইসলাম রিপনের চলছে ড্রেজার ব্যবসা। ডিএনডি প্রকল্পের উন্নয়ন কাজ করছে সেনাবাহীনী অপর দিকে ডিএনডিতে জলাবদ্ধতা সৃষ্টিতে যোগান দিচ্ছে রিপনসহ আরও কয়েকজন। ২৪ ঘন্টার মধ্যে ১৫- ১৮ ঘন্টাই শীতলক্ষ্যা থেকে পানি মিশ্রিত বালু ডিএনডি প্রজেক্টের মধ্যে ফেলার কারণে জলাবদ্ধতার পরিমাণ বেড়ে যাচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ সেনাবাহিনী যে সেচ পাম্প স্থাপন করেছেন সেখানে যে পরিমাণ পানি ডিএনডি থেকে সেচ করে শীতলক্ষ্যায় ফেলছেন তার চেয়ে কোনভাবেই কম নয় রিপনসহ অন্যান্যরা যে ড্রেজার দিয়ে শীতলক্ষ্যার পানি ডিএনডি প্রজেক্টে প্রবেশ করাচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর নিবাসী মিয়াজ উদ্দিন মিনুর ছেলে এই শেখরুল ইসলাম রিপন সানারপাড়, নিমাইকাশারী, রসুলবাগ, আদর্শনগর, মৌচাকসহ ডিএনডির বিভিন্ন এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজার এর পাইপ টেনে নিয়ে সেখানে নদীর পানির সাথে বালু ভরাট করে যাচ্ছেন মাসের পর মাস ধরে। রিপনের মতো আরও ১৭ জন ড্রেজার দিয়ে ডিএনডিতে নদীর পানি ফেলছেন প্রতিদিন। যার কারনে ডিএনডিতে সামান্য বৃষ্টি হলেই পানি সহসাই কমে না, কারণ ড্রেজারের পানিতে ডিএনডিতে জলাবদ্ধতা সৃষ্টিতে ব্যাপকভাবে যোগান দিচ্ছে। নারায়ণগঞ্জ নদীবন্দর ও সিটিকরপোরেশন থেকে এই ড্রেজার কারবারীদের ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন না করায় সহজেই ডিএনডিবাসী বুঝেছে যে ম্যানেজ হওয়ার কারণেই তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। এই ড্রেজার গুলো জব্দ করে ড্রেজার ব্যবসায়ী রিপনসহ সকলকে আইনের আওতায় নেওয়ার জন্য ডিএনডি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীকে ডিএনডিবাসী অনুরোধ জানিয়েছেন নতুবা তাদের যে স্বপ্ন ডিএনডির উন্নয়ন তা বাধাঁগ্রস্ত হবে । বর্তমানে চলছে বর্ষাকাল, ডিএনডির অবস্থা খুবই শোচনীয়, বিভিন্ন এলাকা পানিতে ডুবে রয়েছে। তাই অনতি বিলম্বে রিপনসহ সকল ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে এখনোই ব্যবস্থা গ্রহন না করলে ২০ লক্ষাধিক ডিএনডিবাসী মাত্র ১৮ জন লোকের কারণে পানিতে হাবুডুবু খাবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা