নুরজাহান ভুঁইয়াঃ
সিদ্ধিরগঞ্জের আদমজীর আবেদ আলী মার্কেট নতুন বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব ১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তত্য নিশ্চিত করা হয়েছে। কিশোর গ্যাং সদস্যদের কাছ থেকে স্চু গিয়ার চাকু, চাপাতি, স্টিলের পাইপও ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে বলে র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরে এ অভিযান চালায়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।