বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:৩০

সিদ্ধিরগঞ্জের হিরাঝিল থেকে পতিতাসহ গ্রেপ্তার-৬

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল থেকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ৪ পতিতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- তৃষ্ণা ওরফে রুমি (২৫), খাদিজা (২১), নুপুর ওরফে পারুল (২৮), শ্রাবন্তী (২২), জাহাঙ্গীর আলম (৪৮) পিতা মৃত মোঃ আশ্রাফ আলী গ্রাম- গড়িয়াবুনিয়া, থানা বেতাগী, জেলা বরগুনা। জাহাঙ্গীর আলম সিদ্ধিরগঞ্জের আম্বার পেপার মিলের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। জাহাঙ্গীর আলম সিদ্ধিরগঞ্জের আটিগ্রামের মজিবর রহমানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে বলে পুলিশ জানায়। মোঃ মারুফ (৪০) পিতা ইউসুফ আলী, গ্রম- কাউনিয়া, জেলা- বরিশাল বর্তমানে সে হিরাঝিলের ১৩ নং রোডের জীবনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে বলে পুলিশ জানায়।।তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার আইনের ২০১২ সালের ৬(২)১১/১২ ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার দুুপুরে হীরাঝিল এলাকায় ১৩নং রোডের ২১৫ নং বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় জীবন মিয়ার ১৩নং রোডের ২১৫ নং বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া বাসায় দেহ ব্যবসা চলছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাসিব অভিযান চালায়। এ সময় ৪ পতিতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাসিব জানান, গ্রেপ্তারকৃতরা একে অপরের সহায়তায় দীর্ঘদিন যাবৎ হীরাঝিল এলাকায় উল্লেখিত ঠিকানায় বাসা ভাড়া নিয়া পতিতালয় স্থাপন করে দেহ ব্যবসা করে আসছে। তারা দেশের বিভিন্ন স্থান হইতে নারীদের নিয়ে এসে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করায়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম-বার এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা