সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ৬:১৭

৬ নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে কোভিড- ১৯ টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো টিকা প্রদান

মোঃ ইসমাঈল হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র – ২ আলহাজ্ব মতিউর রহমান মতির কার্যালয়ে সুমিলপাড়ায় ৭ আগষ্ট শনিবার সকাল থেকে বিনা মুল্যে শুরু হয়েছে কোভিড- ১৯ এর করোনা ভাইরাসের টিকা প্রদান। এসময়ে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র – ২ আলহাজ্ব মতিউর রহমান মতি। শৃঙ্খলভাবে নারী ও পুরুষরা তাদের ভোটার আইডিকার্ড ও মোবাইল ফোন নিয়ে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহন করছেন। কাউন্সিলর ও প্যানেল মেয়র – ২ আলহাজ্ব মতিউর রহমান মতি টিকাদান কেন্দ্রে উপস্থিত থেকে টিকা নিতে আসা সবাইকে শান্ত ও শৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য বিধি মেনে এবং সবাইকে মাস্ক ব্যবহার করে টিকা গ্রহন করার জন্য অনুরোধ জানান। টিকা নিতে আসা লোকজন স্বাস্থ্যবিধি বজায় রেখে মাস্ক ব্যবহার করে শান্ত শৃঙ্খলভাবে টিকা গ্রহন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই কোভিড – ১৯ টিকাদান বাস্তবায়ন করছেন বলে জানাগেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা