রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৪:৪৪

সিদ্ধিরগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

 

নুরজাহান ভুঁইয়াঃ
সিদ্ধিরগঞ্জে মোটর বাইকের গোপন কুঠুরীতে মাদক পরিবহণের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ওই সময় তার কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেলটি উদ্ধার করা হয়।মঙ্গলবার (১০ আগষ্ট) রাত ১২ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ নারায়ণগ সম্মুখস্থ মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর নাম শাওন মিল্কী (২০)।বুধবার (১১ আগষ্ট) র‌্যাব-১১ এর উপ-পরিচালক লে.কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী সুকৌশলে মটর বাইকের গোপন কুঠুরীতে বর্ণিত ফেন্সিডিল পরিবহণ করছিল। র‌্যাব-১১ এর একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীর মটর বাইকের গোপন কুঠুরী হতে ৮০ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে।র‌্যাব আরও জানায়,আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা