নুরজাহান ভুঁইয়াঃ
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট বাদ যহুর আদমজী বিহারী কলোনীর ৩ নং বালুর মাঠে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতিরজনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতৎবরণকারী শহীদদেরসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া মাহফিলে এ সময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কাজী আতাউর রহমান,শামীম আহমেদ, জাভেদ, নিয়াজ, গোলাম আহমেদ, মোঃ আলী, শহিদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠেনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৬ নং ওয়ার্ডের বড় জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোলায়মান দোয়া মাহফিল শেষে মোনাজাত করেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। আরও দোয়া করা হয় নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের জন্য। দোয়া মাহফিল শেষে আলহাজ্ব সিরাজুর ইসলাম মন্ডল উপস্থিত সকলের মাঝে খিচুরি বিতরন করেন