স্টাফ রিপোর্টারঃ
১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার পরিবারের শাহাদাৎবরণকারীসহ সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে। বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পিকাপ মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ারের উদ্যোগে ১৫ আগষ্ট বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে দেশ ও সমৃদ্ধিসহ জাতিরজনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও বিশেষ দোয়া করা হয়েছে। অনুষ্ঠানে আরও দোয়া করা হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের জন্য। অনুষ্ঠানে এ সময়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ কাজী সাত্তার, মঞ্জুরুল ইসলাম খান মঞ্জু, খোকন, সেন্টু বেপারী, আবুল কাশেম, আহমেদসহ শিমরাইল ট্রাক টার্মিনালের অন্যান্য মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।