নুরজাহান ভুঁইয়াঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল (চিটাগাংরোড) থেকে ১৯ হাজার৩৭৫ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল। ২১ আস্ট ২০২১ শনিবার দুপুরে র্যাব ৩ এর অতিরিক্তি পুলিশ সুপার বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার (২০ আগষ্ট ২০২১) রাত ৯ টায় অভিযান চালিয়ে খাদিজা আক্তার (৩৫) আয়শা আক্তার (২৫) ও খাদিজা আক্তার (২৫) কে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, ওই ৩ নারী কুমিলা থেকে ঢাকায় আসছিল মাদক বহন করে এমন সংবাদের ভিত্তিতে র্যাব শিমরাইল চেকপোষ্টে ওই বাস থামিয়ে তাদের সাথে খাকা ব্যাগ তলাশি করে ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।