মোঃ নাসির উদ্দিনঃ
রোববার ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডের ক্যানেলপাড় বটতলায় আওয়ামীলীগের এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক ও নাসিক ৩ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর শাহজালাল বাদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল, সিনিয়র সহ সভাপতি বাবু চন্দনশীল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকনসাহা, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান বিএসসি,সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, এডভোকেট মাহমুদা মালা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু, এডভোকেট মোঃ কামাল হোসেনসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা একের পর এক দেশে উন্নয়নমূলক কাজ করে দেশকে আজ বর্হিবিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা।তিনি অসম্ভবকে সম্ভব করেছেন, বিশ্বব্যাংক পিছিয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে দেখিয়েছেন। ইতিমধ্যে বড় বড় মেঘা প্রকল্প করেছেন সফল ভাবে। বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশক্রমে এই কর্মী সভা অনুষ্ঠিত হলো। এই কর্মী সভা প্রমাণ করে যে আমরা সবাই ঐক্যবন্ধ ছিলাম আছি এবং থাকবে , এই কর্মী সভা আজ সমাবেশে পরিনত হয়েছে। কাউন্সিলর শাহজালাল বাদলের ব্যাপক জনপ্রিয়তা দেখে নেতৃবৃন্দ মুগ্ধ। কর্মী সভায় ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারাী পুরুষ ব্যানার খচিত খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সভায় যোগদান করতে দেখা যায়। টানা দুবার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনগনের ভোটে নির্বাচিত শাহজালাল বাদল। ওয়ার্ডবাসীর সেবা করে কাউন্সিলর শাহজালাল বাদল তাদের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে আরো দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের জন্য। কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, আমি ওয়ার্ডবাসীর পশে ছিলাম, আছি এবং থাকবো, নিজেকে ওয়ার্ডবাসীর সেবায় বিলিয়ে দিতে চাই। কাউন্সিলর শাহজালাল বাদল ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমার দরজা আপনাদের জন্য অতীতেও খোলা ছিল, এখনো খোলা ভবিষ্যতেও খোলা থাকবে।