সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও নাসিক ৬ নংওয়ার্ডের সাবেক কাউন্সিলর অালহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল ও অন্যান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপবাদে বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১অক্টোবর )বিকেলে এস ও রোড মন্ডলপাড়া ১ নং রোড নিজ বাড়ির পাশে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল। এ সময়ে উপস্থিত থেকে জোরালো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান,নারায়ণগঞ্জ জেলা মৎসাজীবিলীগ এর সাংগঠনিক সম্পাদক আঃসামাদ মোল্লা,সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মিজানুর রহমান,নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদ সরদার,সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, আইয়ান হক ,সুরুজ আলম,এহছাক মিয়া,হাজী শহিদুল্লাহসহ স্থানীয় অঅওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় বক্তারা বলেন আমরা সিরাজুল ইসলাম মন্ডলকে ভাল করে চিনি জানি,তিনি অনেক দিন যাবৎ ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে ময়দানে কাজ করছেন । তারা আরো বলেন সাবেক এই কাউন্সিলর এলাকায় জনপ্রিয় ও নিবেদিত একজন আওয়ামী লীগ কর্মী। তার বিরুদ্ধে ষড়যন্তমূলক মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরো বলেন, অালহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের ব্যাপক জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ তার লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল ও অন্যান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিখ্যা বানোয়াট অপবাদ দিয়ে তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্ত ওয়ার্ডবাসী ভাল করেই জানে কে সন্ত্রাসী কর্মকান্ড করে এবং কে জনগনের জন্য কাজ করে তাই আগামী সিটিকরপোরেশনের নির্বাচনেই ব্যালটের মাধ্যমে জনগন এই সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দিবে। অনুষ্ঠানে ওয়ার্ডের দুসহস্রাধিক নারী পুরুষ প্রতিবাদ সভায় যোগদান করেন।