বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৫

৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সাথে ওয়ার্ডবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাব্জ সিরাজুল ইসলাম মন্ডলের সাথে ওয়ার্ডবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ অক্টোবর২০২১) বাদ আসর ৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, থানা , ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, যুবলীগ, শ্রমিকলীগ , ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ নং ওয়ার্ডের দু সহস্রাধিক নারী পুরুষ ভোটার এ মতবিনিময় সভায় স্বতস্ফুর্তভাবে যোগদান করেন। মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল­ার ভোটারবৃন্দ তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের কাছে। কাউন্সিলর থাকাকালীন সিরাজুল ইসলাম মন্ডল ওয়ার্ডের রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, ঈদগাঁসহ ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন। সিরাজুল ইসলাম মন্ডল ধৈর্যসহকারে ওয়ার্ডেবাসীর মূল্যবান কথা শুনেন। আগামী ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশন নির্বাচন অনুষ্ঠিানের ঘোষণা ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। সে লক্ষে ওয়ার্ডের ভোটারদের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল অনুষ্ঠিত হলো ওয়ার্ডের ভোটারদের সাথে সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের এই মতবিনিময় সভা। এই সভায় ভোটাররা সরাসরি তাদের সমস্যার চিত্র তুলে ধরেন সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের কাছে। এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহসভাপতি ছাদেকুর রহমান সাদেক, জেলা আওয়ামীলীগের সদস্য মজিবর রহমান মন্ডল, মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা ম্বেচ্ছাসেকলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদ সর্দারসহ অঅওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ উপস্থিত ভোটারদের আম্বস্ত করেন আগামী সিটিকরপোরেনের নির্বাচনে ৬ নং ওয়ার্ডে আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল যদি কাউন্সিলর বিজয়ী হয় তবে ওয়ার্ডবাসীর সমস্যা সমূহ দূর করবেন। আগামী নির্বাচন মুখী হওয়ার জন্য নির্ভয়ে ভোটাররা সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে এগিয়ে যাওয়ার আহবান জানান। এ সময়ে সিরাজুল ইসলাম মন্ডল উপস্থিত ভোটারসহ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা