বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৪

২ নং ওয়ার্ড যুবলীগ নেতা রাসেলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবমহিলালীগ নেত্রী ফাতেমা আক্তার

স্টাফ রিপোর্টারঃ
শামীম ওসমান সমর্থক গোষ্ঠির নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ২ নং ওয়ার্ডের সহ- সভাপতি ও ওয়ার্ড যুবলীগের প্রস্তাবিত সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে যুব মহিলালীগ নেত্রী ফাতেমা আক্তার বলেছেন। তিনি আরও বলেন,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ও যুবলীগের সভা সমাবেশে রাসেল তার বিশাল কর্মী বাহিনী নিয়ে ছুটে যান। দলের জন্য ত্যাগ স্বীকার করে মনে প্রাণে রাসেল কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। দলের জন্য কাজ এবং ত্যাগী নেতা হিসেবে ওয়ার্ডে কাজ করার কারণে কারো কারো চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে রাসেল। তারা কোন পদ পদবী পেয়ে রাসেলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দলের কোন দুর্নাম হয় এমন কোন কর্মকান্ডের সাথে রাসেল জড়িত নয়, বলে যুবমহিলালীগ নেত্রী ফতেমা আক্তার আরও বলেন, রাসেলের বিরুদ্ধে কুচক্রী মহল ষড়যন্ত্র বন্ধ না করলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিতেও প্রস্তুত রয়েছি। যুবলীগ নেতা রাসেলকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবমহিলালীগ নেত্রী ফাতেমা আক্তার। তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রাসেলকে রাজনীতি থেকে সরানোর জন্য ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে বলে যুবমহিলালীগ নেত্রী ফতেমা আক্তার মনে করেন কিন্তু তাদের সে আশা কখনোই পুরণ হবেনা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা