বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৮

সিদ্বিরগঞ্জের কদমতলী মদিনাবাগে রাস্তা নিয়ে বিরোধ থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি
সিদ্বিরগঞ্জের কদমতলী মদিনাবাগে একটি জমির রাস্তা নিয়ে বিরোধে উভয়পক্ষ পাল্টাপাল্টি থানায় অভিযোগ দায়ের করেছে। এই বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। কয়েক বছর পূর্বে কদমতলী মদিনাবাগ এলাকায় মৃত ওয়াহিদ পাটোয়ারীর ছেলে সালাউদ্দিন পাঁচ শতাংশ জমি ক্রয় করেন জনৈক আলমগীরের কাছ থেকে। আলমগীর জানায়, মোট জমি ওই দাগে ৩০ শতাংশ এর মধ্যে দিয়ে ১০ ফুটের একটি রাস্তা রয়েছে উভয় পক্ষের জমি থেকে। কিন্তু সালাউদ্দিন ৫ ফুট এর স্থলে ৪ ফুট রেখে তার জমিতে বাড়ি নির্মাণ কাজ করছেন। সালাউদ্দিন বলেন, আমি ৪ ফুট রেখেছি বিপরীত দিকের জমির মালিকরাও ৪ ফুট রাখলে কোন সমস্যাই নেই, তাছাড়া আমার আগে যারা বাড়ি করেছেন তারাও ৪ ফুটই রেখেছেন। কিন্তু বাতানপাড়ার মৃত সাহাবুদ্দিনের ছেলে শুক্কুর আলীর সিদ্ধিরগঞ্জ মৌজার কদমতলী মদিনাবাগে এই দাগে (নং এসএ ২৫১০, আর এস ৫১৩১) কোন জমি না থাকলেও ছলচাতুরী করে সালাউদ্দিনের নিকট ১ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এবং নতুন আরও ২ লাখ টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা তাকে না দেওয়ায় সে উল্টো থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে সালাউদ্দিন অভিযোগে জানায়। এদিকে সালাউদ্দিনও শুক্রবার রাতে শুক্কুর আলীর নামে চাঁদা দাবির অভিযোগ এনে পাল্টা একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান জমির মালিক সালাউদ্দিন।এবিষয়ে শুক্কুর আলী বলেন, আমার বাবার জমি এখনো ওই একই দাগে রয়েছে। তাকে ১০ ফুট রাস্তা রেখে কাজ করতে বলেছি। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি তিনি এড়িয়ে যান।দুটি অভিযেগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিপন খন্দকার বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা