বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৫

মতলব উত্তরের জহিরাবাদে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন হাজী দেলোয়ার মল্লিক

নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার মল্লিক। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। ভোটের হিসেব শেষ করে ভোটাররা এখন তাকিয়ে আছেন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করতে চান এ এলাকার জনগণের আস্থা ভাজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ,ত্যাগী, নির্যাতিত,শ্বৈরাচারী বিরোধী আন্দোলনে অকূতভয় সৈনিক দেলোয়ার হোসেন মল্লিক। যার পরিবারের সকলেই আওয়ামী পরিবার হিসেবে এলাকায় সর্বজন স্বীকৃত।তার বড় ছেলে ফেরদৌস আহমেদ (এসএসসি) সিঙ্গাপুর প্রবাসী আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দ্বিতীয় ছেলে কবির হোসেন (এসএসসি) সিঙ্গাপুর প্রবাসী। সে জহিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তৃতীয় ছেলে শিপন মল্লিক (এমএসএস.এলএলবি) উপজেলা ছাত্রলীগের সদস্য এবং জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি। চতুর্থ ছেলে রিপন মল্লিক(বিএসসি ইঞ্জিনিয়ার) জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।পঞ্চম ছেলে শহিদুল ইসলাম বিএ অনার্স (ইংরেজি) সরকারি তোলারাম কলেজ ছাত্র লীগের সদস্য।বহুল আলোচিত এ ইউনিয়নটি আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন সর্ব সাধারণের প্রিয়জন, এলাকার মাটি ও মানুষের নিবেদিতপ্রাণ, সৎ, সাধারণ জীবন যাপনে অভ্যস্ত, সদালাপী, রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হাজী দেলোয়ার হোসেন মল্লিক।হাজী দেলোয়ার হোসেন মল্লিক বলেন, আশির দশক থেকেই আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি।১৯৯৬ সনে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই।২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন সাংসদ নুরুল হুদা এবং তাঁর লোক দ্বারা বিভিন্ন হামলাও হয়রানির শিকার হই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়।পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদ দেওয়া হয়েছে।২০১৬ সনের নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য পদে চার তৃতীয়াংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। পরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।২০২০ সনের ১১ জুন ইউপি চেয়ারম্যান মৃত্যু করেন।ওই বছরের ১৯ নভেম্বর পর্যন্ত আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। আমি নির্বাচিত হওয়ার পর এলাকার রাস্তাঘাট,ব্রীজ, কালভার্ট নির্মাণ করেছি। বৈশ্বিক মহামারী করোনা কালীন স্থানীয় সাংসদ নুরুল আমিন রুহুল এর নির্দেশে প্রায় দুই হাজার পরিবারে খাদ্যসহায়তা,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি।এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী হোসেন (৫৫) বলেন,স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের ইচ্ছেমত প্রতীক ও প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে সমাজের কাঠামো আরো সুদৃয় হয়।হাজী দেলোয়ার হোসেন মল্লিক প্রকৃত পক্ষে একজন ভালো মানুষ। জনপ্রিয় লোক, সদালাপী, হাস্যজ্বল, এলাকার সর্বস্তরের জনসাধারণ এবার নির্বাচনমুখী। তরুণ, যুবক, বৃদ্ধ সবাই এবার তাকে নিয়েই ভাবছেন। জনগণের প্রত্যাশার অনুকূলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন দেলোয়ার হোসেন মল্লিক এমনটাই ভাবছেন তিনি। হাজী দেলোয়ার হোসেন মল্লিক একজন খাঁটি আওয়ামী লীগ পরিবারের সন্তান ।তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে চাঁদাবাজি, দখল বাজিতো দূরের কথা, এমনকি তার কোনো কাজে কলঙ্ক নেই বলে জানিয়েছেন জনপ্রিয় ও পরিচ্ছন্ন ছাত্র নেতা জহিরাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শিপন মল্লিক। হাজী দেলোয়ার হোসেন মল্লিককে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকবেন জানিয়ে তিনি আরো বলেন, দেলোয়ার হোসেন মল্লিক বিপুল ভোটে জয় লাভ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা আমার।আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা প্রত্যাশী,জহিরাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিক কেন এত বেশি জনপ্রিয় জানতে চাইলে তিনি বলেন, নিজের ভাগ্য বদলাতে রাজনীতি করি না আমি। আমার রাজনীতি সাধারণ মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার।মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই। ভালোবাসা অর্জনের মাধ্যমে উন্নত নাগরিক সুবিধার একটি মডেল ইউনিয়ন করার লক্ষ্য আমার। জনমত ও তৃণমূলের ভাবনার প্রতি সম্মান রেখে দল তাকেই মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা করেন দেলোয়ার হোসেন মল্লিক।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা