বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৫৭

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অবাধে চলছে থ্রী হুইলার, কাঁচপুর, মোগড়াপাড়া ও মদনপুরে ফুটপাত দোকানীদের দখলে

স্টাফ রিপোর্টারঃ
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন অঞ্চলের আওতাধীন কাঁচপুর হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে অবাধে চলছে থ্রীহুইলার যানবাহন। নিষিদ্ধ এই যন্ত্রদানবের কারণে মহাসড়কে যানজটসৃষ্টিসহ ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা ,কঁঅচপুর থেকে তারাব বরপা ভুলতা গাউছিয়া, গোলাকান্দাইলসহ মহাসড়কের প্রায় ৮৪ কিলোমিটার সড়কে দাবড়িয়ে বেড়াচ্ছে এই থ্রীহুলার। এগুলোর মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক মিশুক, ভটভটি, নছিমন করিমন ও সিএনজি রয়েছে। প্রকাশ্যে এসব যানবাহন হাইওয়ে পুলিশের চোখের সামনে চলাচল করলে পুলিশ এগুলোর বিরুদ্ধে রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় এই নিষিদ্ধ যানবাহনের সংখ্যা মহাসড়কে বেড়েই চলছে। হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার যখনই এই নিষিদ্ধ যানবহনের জন্য কঠোর হোন তখনই কাঁচপুর হাইওয়ে পুলিশ, শিমরাইল ক্যাম্পের পুলিশ ও ভুলতা গাউছিয়ার হাইওয়ের ক্যাম্পের পুলিশ থ্রী হুইলার আটক করতে মরিয়া হয়ে উঠে। এর পর আর খবর থাকেনা। সাইনবোর্ডে, সানারপাড়, শিমরাইলমোড়ে, মদনপুর, মোগড়াপাড়া, তারাব বিশ্বরোড, বরাব, বরপা ও ভুলতা গাউছিয়া, গোলাকান্দাইলসহ মহাসড়কে অবাধে চলছে থ্রী হুইলার যানবাহন। শিমরাইল কাটায় শিমরাইল ক্যাম্পের পুলিশ প্রতিদিন সন্ধ্যার পরে সাদা পোষাকে শিমরাইল কাটায় এসে দোকানপাটে গাপটি মেরে বসে থেকে পোশাকধারী পুলিশ দিয়ে থ্রী হুইলার আটক করিয়ে সামারি করে বলে একাধিক অভিযোগ রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফুটপাত জুড়ে শত শত অবৈধ দোকানপাট রয়েছে। অথচ সাবেক ওসি মনিরুজ্জামান ওই সব অবৈধ স্তাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছিলেন। কিন্তু কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে ম্যানেজ করে ফের ফুটপাত দখল করে শত শত দোকানপাট বসেছে বলে অভিযোগ স্থানীয়দের। মদনপুর চৌরাস্তায়ও সড়কজুড়ে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। যদিও শিমরাইলে ফুটপাতের সকল দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে এবং প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানায় গত ৯-১০-২০২১ তারিখে যোগদানকারী অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান গোলাকান্দাইল পাশাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ টি অবৈধ তেলের দোকান উচ্ছেদ করেছেন। গত ১০ দিনে কাঁচপুর, শিমরাইল, তারাব, সাইনবোর্ড, ভুলতাসহ সর্বমোট ১১৮ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানাগেছে। অথচ সাবেক ওসি কাঁচপুরে থাকাকালে জানুয়ারী ২০২১ থেকে ৯ অক্টোবর ২০২১ পর্যন্ত প্রায় ১০ মাসে ৪ হাজার ৫ শত ৯৮ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ১ কোটি ২৬ লক্ষাধিক টাকা জরিমানা ইউক্যাশর মাধ্যমে আদায় করতে সক্ষম হয়েছেন। কঁঅচপুর, মোগড়াপাড়া, মদনপুর এলাকায় ফুটপাতমুক্ত রাখার এবং মহাসড়কে অবৈধ থ্রীহুইলার যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং শিমরাইল কাটায় প্রতিদিন সন্ধ্যার পর হাইওয়ে পুলিশের ইজিবাইক সামারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে সর্বমহলে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা