বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:২২

সড়ক দূর্ঘটনারোধ ও থ্রীহুইলার বন্ধকরণে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশের নানা উদ্যোগ

 

সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ

গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনারোধ করি জাতীয় সড়ক দিবস-২০২১ এই শ্লোগানকে সামনে রেখে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশ নানা ধরনের কর্মসূচি পালন করেছে৷ কর্মসূচির মধ্যে রয়েছে, মহাসড়কের প্রতিটি লিংকরোডের মোড়ে মোড়ে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন, গাড়ি চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা, মহাসড়কে থ্রীহুইলার না চালানোর জন্য সতর্কতা জারি করে প্রচার প্রচারণা, নিষিদ্ব যানবাহনের বিরুদ্বে মামলা,ঝুকিপুর্ণভাবে গাড়ি না চালানোর প্রচারণা চালানো হচ্ছে৷ কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া, ভুলতা, তারাব, বরপা, শিমরাইল, সাইনবোর্ড, সানারপাড়সহ প্রতিটি লিংকরোডের মোড়ে মোট ৫২ টি ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে৷ থ্রীহুইলার যানবাহন মহাসড়কে চলাচল সম্পুর্ণ নিষিদ্ব করা হয়েছে৷ দূর্ঘটনা এড়িয়ে সাবধানে গাড়ি চালানোর জন্য চালকদের নির্দেশনা রয়েছে৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই মোঃ মশিউর আলম বলেন, গত পাঁচ মাসে থ্রীহুলারসহ সহস্রাধিক যানবাহনের বিরুদ্বে মামলা দিয়ে ৪০ লক্ষাধিক টাকা জরিমানা ইউক্যাশের মাধ্যমে আদায় করেছি, শিমরাইলে সহস্রাধিক ফুটপাতের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং থ্রীহুইলারের বিরুদ্বে প্রতিদিনই অভিযান চালাচ্ছি৷ কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন,গত ১০ মাসে থ্রীহুইলারসহ ৪ হাজার ৭১৬ টি যানবাহনের বিরুদ্বে মামলা দায়ের করে ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছি, অবৈধ তেলের দোকান ও মোগড়াপাড়ায় ফুটপাতের ৫ শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি জানিয়ে তিনি বলেন, মহাসড়কে কোনভাবেই থ্রীহুলার চলবেনা৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা