সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৪:২১

জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২১ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে পুলিশের আলোচনাসভা র‌্যালি ও লিফলেট বিতরন

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২১- ২০২১ উপলক্ষে ২২-১০-২০২১ তারিখ শুক্রবার হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন অঞ্চলের আওতাধীন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশের উদ্যোগে পৃথকভাবে আলোচনাসভা, র‌্যালি ও গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ করিম খানের সভাপতিত্বে শুক্রবার সকালে থানা কম্পাউন্ডে জাতীয় সড়ক দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ওসি মোঃ সাজ্জাদ করিম খান, টিআই ওমর ফারুক, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ওপিকাপ মালিক সমিতির শিমরাইল শাখার কার্যকরী সভাপি সাত্তার মিয়া ও যুগ্ন সাধারন সম্পাদক মামুন হওলাদার, দৈনিক সমকাল এর সাংবাদিক শাহজাহান জনি, ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক এমএ শাহিন প্রমূখ। আলোচনাসভা শেষে ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুরে হাইওয়ে থানা কাঁচপুরের ব্যানার খচিত একটি র‌্যালি বের করা হয় এবং গাড়ি চালকদের কাছে লিফলেট বিতরন করা হয়। একই দিন সকালে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলমের নেতৃত্বে জাতীয় সড়ক দিবসের গুরুত্ব তুলে ধরে শিমরাইল পুলিশ বক্সে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে মহাসড়কে বিভিন্ন গাড়ি চালকদের মাঝে গাড়ি চালনাসহ সতর্কীকরণ লিফলেট বিতরন করা হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা