বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:১৭

সন্ত্রাসী সাগরের সহযোগী ২ সন্ত্রাসী গ্রেপ্তার, জাল টাকা উদ্বার

  • সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ
  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় বুধবার(৩নভেম্বর) রাতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে কুখ্যাত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী খন্দকার কামাল ওরফে সাগর ওরফে এম কে সাগর কে তার ২ সহােগীসহ অস্ত্র ও জাল টাকাসহ গ্রেফতার করে। জানা যায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সাগর অবৈধ অস্ত্র ব্যবহার করত। এছাড়াও মানুষের সরলতা ও আবেগকে পুঁজি করে আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সে তৃণমূল আওয়ামীলীগ নামক এক ভুইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। ভুক্তভোগীদের বিভিন্ন সময় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন ছাড়াও এবং চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট পূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি প্রদান করত।
  • এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ হিসেবে এডিট করে নিজের ছবি সংযুক্ত করে এবং ভুয়া মেসেজ আদান প্রদানের স্ক্রিনশট প্রদানের মাধ্যমে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন এবং পরবর্তীতে যখন প্রতারিত ব্যক্তি বিষয়টি বুঝতে পারতেন তখন অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করতেন। এসএসসি পাশ দাবিকৃত এই ব্যক্তির বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ গ্রহণ ছাড়াও প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচার এর অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমকেই অধিকাংশ ক্ষেত্রে প্রতারনার প্রাথমিক ফাঁদ হিসেবে ব্যবহার করে আসছিল এম কে সাগর। ভুক্তভোগীদের আকৃষ্ট করতে নানা সময়ে সে রাজধানীর বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া নিয়ে ছোটো খাটো দলীয় সভা সমাবেশের আয়োজন করত। এ সকল অনুষ্ঠানে ছবি ও ভিডিও সে ব্যবহার করত তার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। তার প্রতিষ্ঠিত কথিত ভুঁইফোঁড় সংগঠনটির সেমিনার এর ভিডিও, বেশ কিছু ভুয়া নথি, চুক্তিপত্র, ব্যানার ও ভিজিটিং কার্ড র‌্যাব-১১ কর্তৃক উদ্ধার করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা