বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:২০

শিমরাইলে হাইওয়ে পুলিশ কর্তৃক উচ্ছেদকৃত জায়গায় ফের দোকানপাট বসানোর পায়তারা – ভোরের আলো প্রতিদিন

শিমরাইল থেকে ফিরে শাহজাহান জনিঃ
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের শিমরাইলে হাইওয়ে কাঁচপুর থানা পুলিশ ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশ মহাসড়কের দুপাশের সকল অবৈধ স্থাপনা ও বিভিন্ন দোকানপাট কয়েকদফা গুড়ি দিলেও উচ্ছেদকৃত জায়গায় ফের অবৈধ স্থাপনা ও দোকানপাট বসানোর পায়তারা করছে কতিপয় হকার, স্থানীয় নেতা, মার্কেট মালিকও চাঁদাবাজচক্রসহ একাধিক গ্রুপ৷ এরা মোটা অংকের টাকার উৎকোচের প্রলোভন দেখিয়ে হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশদের ম্যানেজ করার জন্য বিভিন্নভাবে তদবীর চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে৷ এমনকি মহাসড়কসহ ফুটপাত দখল করে দোকানপাট বসানোর দাবি ও উচ্ছেদকৃত পুলিশ কর্মকর্তার বিরুদ্বে বিক্ষোভ পর্যন্ত করেছে হকার্সলীগ নেতাসহ কতিপয় হকার ৷ এর মধ্যে হকার্সলীগের নেতা একাধিক মামলার আসামী সেলিম রেজাকে পুলিশের কাজে বাধার দেওয়ার অভিযোগেগত কয়েক দিন পূর্বে হাইওয়ে পুলিশ গ্রেপ্তার করে সিদ্বিরগঞ্জ থানায় সোপর্দ করলে সিদ্বিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা হাইওয়ের শিমরাইল ক্যাম্পের টিআই মশিউর আলমকে ফোন করে গ্রেপ্তারকৃত হকার্সলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য তদবির চালিয়ে ব্যর্থ হয়৷ ট্রাফিক সার্জেন্ট কুশল কুমার বাদী হয়ে হকার্সলীগ নেতা সেলিম রেজাসহ অজ্ঞাতদের আসামী করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন৷ এদিকে হাইওয়ে শিমরাইল ক্যাম্পের টিআই মোঃ মশিউর আলমের নেতৃত্বে হাইওয়ে পুলিশ প্রতিদিনই মহাসড়কজুড়ে ফুটপাতের হকার্স উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছেন৷স্থানীয়দের অভিযোগ, শিমরাইলে ফুটপাত থেকে চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা কালেকশন করতো সহস্রাধিক দোকানপাট থেকে৷ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর চাঁদাবাজসহ সুবিধা ভোগীদের মাথায় বাজ পড়ে। তারা চাঁদা বিভিন্নভাবে মোটা অংকের টাকা অফার দিয়ে হাইওয়ের শিমরাইল ক্যাম্পের পুলিশের ইনচার্জকে ম্যানেজ করার জন্য উঠে পড়ে লেগেছে যাতে আবারো দোকানপাট বসেিয় চাঁদা আদায় করতে পারে৷ কিন্তু হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলম বলেন, নির্বিঘেœ মহাসড়কে যানবাহন ও জনসাধারন চলাচলের স্বার্থে উচ্ছেদকৃত জায়গায় আর দোকানপাট কোন ক্রমেই বসতে দেওয়া হবেনা জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, লাখ লাখ টাকার প্রলোভন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তিবর্গকে দিয়ে ফোন করানো হচ্ছে অবৈধ স্থাপনা ও দোকানপাট বসানোর জন্য। চাঁদাবাজ চক্রটি তাদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে টিআই জানান। কিন্তু লোভ লালসার উর্ধ্বে থেকে হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশ বৃহৎ জনগোষ্ঠির স্বার্থে যানজটমুক্ত মহাসড়কে যানবাহন নির্বিঘœ চলাচলের জন্য হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলম জানান৷ অবৈধ দোকানপাট বসাতে না পেরে কতিপয় হকার , মার্কেট মালিক ও সুবিধা আদায়কারী চাঁদাবাজরা শিমরাইল ক্যাম্পের পুলিশদের নামে নানা অপপ্রচার চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগে জানাগেছে। টিআই মশিউর আলম বলেন, স্বচ্ছাতা জবাবদিহীতামূলক কাজ করতে গেলে সুবিধাভোগীদের স্বার্থে আঘাত লাগলে অপপ্রচার দুর্নাম করতে পারে কিন্তু মহাসড়ক ও ফুটপাত দখল করে কোন দোকানপাট বসতে দেবনা বলে সাফ জানিয়ে দিয়েছেন টিআই মশিউর আলম। হকারদের কাছে এক আতংকের নাম টিআই মশিউর আলম। হাইওয়ে পুলিশ ফুটপাতে নামা মাত্রই হকাররা তাদের মালপত্র নিয়ে যে যার মতো করে দৌড়ে পালায়, কিন্তু পুলিশ চলে গেলে তারা আবারও দোকানের পসরা সাজিয়ে ফুটপাতে বসে পড়ে। এ ঘটনা নিত্য দিনের। পুলিশ হকার কানামাছি খেলা চলছে প্রায় দেড় মাস ধরে। গত ১৬-১০-২০২১ তারিখ প্রথম শিমরাইলে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে দেয় হাইওয়ে কাঁচপুর থানা ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাজ্জাদ করিম খাঁন বলেন, শিমরাইলে মহাসড়ক ও ফুটপাতের উচ্ছেদকৃত জায়গায় আর কোন দোকানপাট বসতে দেওয়া হবেনা এবং যানজটও জনদুর্ভোগ সৃষ্টি করে কাউকে চাঁদাবাজি করার কোন সুযোগ দেওয়া হবেনা পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি সাজ্জাদ করিম খাঁন জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা