বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:২১

নৌকায় ভোট না দিলেে প্রাণনাশের হুমকি

ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন রসুল্লাবাদ ইউনিয়নে তৃতীয়ধাপে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে আওয়ামী লীগের হয়ে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান আলী আকবর।

গত ২৩ নভেম্বর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন রসুল্লাবাদ ইউনিয়নের লহরী গ্রামের কিবরিয়া মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৌকা মার্কায় ভোট না দিলে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উঠেছে।

নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত মঙ্গলবার লহরী গ্রামে যান আলী আকবরের সমর্থকরা। এসময় নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি না করায় ঐ গ্রামের দক্ষিণ পাড়ার বাচ্চু মাষ্টারের বাড়ির জনাব কিবরিয়া মিয়া (৫০) কে চর থাপ্পড় মারে নৌকার প্রচারণাকারী লোকজন।

বাকবিতর্কতার একপর্যায়ে নৌকার প্রচারণাকারী আলী আকবরের লোকজন কিবরিয়া মিয়াকে নির্বাচনের পরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সূত্রে জানা যায়, ঘটনার সময় নৌকার প্রতিনিধি জনাব আলী আকবর সেখানে উপস্থিত ছিলেন।

আমাদের প্রতিনিধি ঘটনার সত্যতা জানার জন্য নৌকার প্রার্থী আলী আকবর-এর সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে উনার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ এর সাথে মুঠো ফোনে জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা