বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:১৫

হিরাঝিলে অগ্নিকান্ড ৮ লক্ষাধিক টাকার জুতা তৈরির চামড়া পুড়ে ছাঁই, নির্মাণাধীন বাড়ি ছাঁদ ও কলমের ব্যাপক ক্ষতি

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের মক্কীনগর দক্ষিণ হিরাঝিলে আব্দুল বারেকের নির্মাণাধীণ বাড়িতে রাখা জুতা তৈরির চামড়া ও সরঞ্জামাদিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ লক্ষাধিক টাকার জুতা তৈরির বিভিন্ন ধরনের চামড়া ও সরঞ্জামাদি পুড়ে ছাঁই হয়ে গেছে। একই সাথে নির্মাণাধীণ বাড়ির ছাদ ও কলমের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাত ২ টার দিকে। আগুন দেখে আশাপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হলেও আগুণে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে বারেক জানিয়েছে। এ ঘটনায় আব্দুল বারেক সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সালেহ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন অভিযোগ করেন বারেকের নির্মাণাধীণ বাড়ির নিচে এবং বাড়ির ছাদে প্রতিদিন ১০-১৫ জন মাদকসেবীও বিক্রয়কারীদের আসর বসে। এরা গভীর রাত পর্যন্ত ওই বাড়ির ছাদে এবং ছাদের নিচে এবং মানিক মিয়ার ম্যাচ বাড়ির দক্ষিণ পাশে বসে মাদক সেবন করে। মাদক বিক্রি ও সেবনকারীদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার স্থানীয়রা অভিযোগ দিলেও পুলিশ এ বিষয়ে কোন কর্ণপাত করেনি। এছাড়া স্থানীয় ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারককে মাদকসেবী ও বিক্রয়কারীদের বিষয়ে জানানো হলেও তিনিও কোন ব্যবস্থা গ্রহন না করার কারণে এ প্রবনতা দিন দিন বেড়েই চলেছে। এদিকে আগুনে ক্ষতিগ্রহস্ত আব্দুল বারেক বলেন, কে বা কারা কি কারণে আমার বাড়িতে আগুন লাগিয়েছে তা আমি বুজতে পারছিনা। তিনি বলেন,ভয়াবহ আগুনে আমার ৮তলা বিশিষ্ট ভবনের প্রথম ছাদের বিশাল অংশ এবং ছাদের কলমে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে, ছাদ ও কলম পুড়ে কালো হয়েগেছে। সেই সাথে ৮ লক্ষাধিক টাকার জুতা তৈরির চামড়া ও তার সরঞ্জামাদি পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসির প্রতি উদাত্ত আহবান জানান আব্দুল বারেক।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা