সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, ভোর ৫:১৭

মহাসড়কের শিমরাইলে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক – ৫

শাহজাহান জনি
ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। মহাসড়ক ঘেঁষে ও পথচারীদের চলাচলের পথ বন্ধ করে অবৈধ দোকানপাট গড়ে তোলার অভিযোগে পুলিশ ৫ জন দোকানীকে আটক করে থানায় নিয়ে গেছে বলে হকাররা জানিয়েছেন। রোববার ১৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান। সরেজমিনে দেখা যায় এবং স্থানীয় লোকজনের অভিযোগ শিমরাইলমোড়ে মহাসড়ক ঘেঁষে ও পথচারীদের চলাচলের পথ বন্ধ করে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ মশিউর আলম দীর্ঘ প্রায় ৩ মাস হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি মহাসড়ক ঘেঁষে ও পথচারীদের চলাচলের পথে অবৈধ দোকানপাট বসা। অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে টিআই মশিউর আলমের বিরুদ্ধে হকাররা উচ্ছেদ না করার জন্য বিক্ষোভ পর্যন্ত করেছে। এমনকি হকার নেতা সেলিমকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ হকারদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করেছে তবুও বন্ধ হয়নি অবৈধ দোকানপাট। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান বলেন, জনসাধারন ও যানবাহন চলাচলের সমস্যার কারণে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শিমরাইলমোড়ে অবৈধ কোন দোকানপাট বসতে দেওয়া হবেনা। উলে­খ্য শিমরাইলমোড়ে শত শত অবৈধ দোকানপাট বসিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা কালেকশন করার গুরুতর অভিযোগ রয়েছে। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ মশিউর আলম বলেন, আবারও যদি মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট বসে তবে আমরা দোকানপাট উচ্ছেদ অভিযানে ম্যাজিষ্ট্রেট নিয়ে নামবো।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা