বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৫১

নাসিক ৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ঠেলাগাড়ির গণজোয়ার

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডের পর পর দুবার জনগনের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর শাহজালাল বাদল এবারও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন। তার প্রতীক হচ্ছে ঠেলাগাড়ি। দীর্ঘ ১০ বছরের সফল কাউন্সিলর হিসেবে শাহজালাল বাদলের কোন বিকল্প নেই বলে ওয়ার্ডের সাধারন ভোটাররা মনে করেন। গত ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের প্রতীক বরাদ্ধ ওেয়ার পর থেকে ওয়ার্ডের প্রতিটি পাড়ামহল­ায় অলিগলিতে বাদলের জয়োগান গাইছে ভোটাররা। চা পান দোকান, হোটেল রেস্তোরা, ব্যবসা প্রতিষ্ঠান,ঘর বাড়ি সর্বত্রই একই আওয়াজ আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিয়ে কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদলকে আবারও বিপুল ভোটে বিজয়ী করার। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ঠোলাগাড়ি প্রতীকের নর্বাচনী ক্যাম্প। নির্বাচনী আচরণ বিধি মেনে প্রতিদিন বাদল বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং ঠেলাগাড়ি প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করে চলেছেন। ভোটাররা সাদরে বাদলের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে ঠেলাগাড়িতে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। সর্বস্তরের মানুষ এই জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদলের পক্ষে দিন রাত কাজ করে চলছেন। বিভিন্ন মহল­ায় মুরব্বী ও যুব সমাজকে নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করে চলছেন বাদল। বিগত দিনে ৩ নং ওয়ার্ডে ব্যাপকভাবে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কে লাইটিংসহ উন্নয়নমূলক কাজ করার কারণে শাহজালাল বাদল ওয়ার্ডবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন বলে ওয়ার্ডের বাসিন্দা সাজ্জাদ মাষ্টার, নাসির উদ্দিন, হুমায়ুন কবির মাষ্টার, পলাশসহ অসংখ্য ভোটার এ প্রতিনিধিকে এসব কথা জানিয়েছেন। ওয়ার্ডের বাসিন্দারা জানায়, এ ওয়ার্ডের মানুষের চলাচলের রাস্তা ছিলনা, বর্ষাকালে মানুষকে নৌকায় চলাচল করতে হয়েছে কিন্তু বাদল কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট ড্রেনেজ করে দেওয়ার কারণে মারুষের নাগরিক সুযোগ সু্িধা ৃদ্ধি পেয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডও মাদক ব্যবসা বন্ধ করতে সক্ষম হয়েছেন । ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদল বলেন, ওয়ার্ডের যে সকল সমস্যা রয়েছে ১৬ জানুয়ারীর নির্বাচনে জনগনের ভোটে কাউন্সিলর বিজয়ী হতে পারলে ওয়ার্ডেবাসীর সে সকল সমস্যা রয়েছে তার সমান করবেন বলে শাহজালাল বাদল অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো। আমার দরজা ওয়ার্ডবাসীর জন্য অতীতেও খোলা ছিল এখনো আছে ভবিষ্যতেও খোলা থাকবে বলে বাদল জানান। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন পেশার মানুষের সাথে আলাপকালে তারা বলেন, বিগত দিনে করোনার ভয়াবহতার সময় কাউন্সিলর শাহজালাল বাদল এলাকার গরীব অসহায় ও নিম্নবিত্ত এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারীভাবে আসা সাহায্য সহযোগিতা তো করেছেনই ,এছাড়া ব্যক্তিগতভাবে তিনি আর্থিক সাহায্য সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সামাজিক সাংস্কৃতিক , ধর্মীয়সহ প্রতিটি অনুষ্ঠানে সাধ্যমত সহযোগিতা করেছেন। ওয়ার্ডবাসী তার সেবা পেয়ে রীতিমতো অভিভুত। তাই এবারও ওয়ার্ডবাসী শাহজালাল বাদলকে মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে কাউন্সিলর হিসেবে বিজয়ী করার লক্ষে হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করছেন। এদিকে শাহজালাল বাদলের জনপ্রিয়তা দেখে বাদল ও তার কর্মীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন ও নানা অপপ্রচার চালানোর গুরুতর অভিযোগ রয়েছে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে। ভাড়াটে ভাড়াটে সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে জোলালো দাবি উঠেছে। ভাড়াটে সন্ত্রাসী সম্পর্কে ঠেলা গাড়ির প্রতীক কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদল বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়ার্ডবাসী সোচ্চার রয়েছে আমি ওয়ার্ডবাসীকে নিয়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ উৎখাত করেছি আবারও সুযোগ পেলে আরও করবো। তিনি আরও বলেন, ওয়ার্ডবাসী আমার সাথে আছে তাই চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর স্থান ৩ নং ওয়ার্ডে নেই। নির্বাচন কমিশনের সকল আচরণবিধি ও নিয়ম কানুন মেনে আমি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছি বলে বাদল জানান।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা