রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:৩৫

৩ নং ওয়ার্ডের জনগনের সেবা করার জন্য আরেকবার কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদলের ঠেলাগাড়ি মার্কায় ভোট প্রদানের অনুরোধ জানালেন ছাত্রলীগ নেতা নিলয়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডে পরপর দুবার জনগনের ভোটে নির্বাচিত ও সফল কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক ঠেলাগাড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদলকে আরেকবার ৫ টি বছর ওয়ার্ডবাসীর সেবা করার জন্য ওয়ার্ডবাসীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর ছাত্রলীগ নেতা ও কাউন্সিলর শাহজালাল বাদলের আস্থাভাজন হাসান মোহাম্ম্মদ নিলয়। বিগত ১০ বছরে শাহজালাল বাদল ৩ নং ওয়ার্ডকে উন্নয়নের মডেলে রুপান্তরিত করেছেন। রাস্তাঘাট, ড্রেনেজ, রাস্তায় ল্যাম্পপোষ্ট, ৭ টি মসজিদ করেছেন। ওয়ার্ডেও বিভিন্ন এলাকার নানাবিধ সমস্যা সমাধানকল্পে ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের পরামর্শ ও মুরব্বীদের মতামতের গুরুত্ব বেশী দেন শাহজালাল বাদল।আগামী ১৬ জানুয়ারী ২০২২ তারিখ নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের প্রতিটি বাড়ি ঘওে, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে, চা, পান দোকানে একই আলোচনা চলছে এবারও ভোটারদের বিপুল ভোটে শাহজালাল বাদল ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হবেন। ছাত্রলীগ নেতা হাসান হিমালয় নিলয় বলেন, শাহজালাল বাদল ভাই এমন একজন কাউন্সিলর তার দরজা সকলের জন্য উম্মুক্ত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। কারণ তিনি ওয়ার্ডবাসীকে সেবা করতে পারলে পরম তৃপ্তি পান। বিগত দিনে করোনার ভয়াবহতার সময় কাউন্সিলর নিজে উপস্থিত থেকে সিটিকরপোরেশন থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী অসহায়, গরীব, দুঃস্থও কর্মহীণ মানুষের মাঝে বিলি করেছেন। এছাড়া তিনি ব্যক্তিগত ভাবেও খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, আলু, লবন,এবং সাধ্য মত আর্থিক সহযোগিতাও করেছেন ওয়ার্ডের অসহায় গরীব মানুষের জন্য। সেই সহযোগিতার কথা ওয়ার্ডবাসী আজো মনে রেখেছেন বলেই বাদলের পক্ষে এক জোট হয়ে ঠেলাগাড়ি মার্কা বিজয়ী করার জন্য দিন রাত কাজ করছেন নারী পুরুষসহ ওয়ার্ডেও সবাই। সানারপাড়, লন্ডন মার্কেট, নিমাই কাশারী, বাগমারা, , মাদানীনগর,রসুলবাগ, আদর্শনগর, নয়াআটি মুক্তিনগরসহ সব জায়গায় ঘুরে ওয়ার্ডবাসীর সাথে আলাপকালে সকলের মুখে একই আওয়াজ উন্নয়নের রুপকার শাহজালাল বাদলের ঠেলা গাড়ির কোন বিকল্প নেই এ ওয়ার্ডে। আদর্শনগর এলাকার বাসিন্দা মোঃ নাসির উদ্দিন বলেন, শাহজালাল বাদল এ ওয়ার্ডে একের পর এক উন্নয়ন করার কারণে আমরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারছি, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা হয়েছে। এলাকাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল। তিনি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে কাজ করার কারণে এ ওয়ার্ডবাসীর কাছে শাহজালাল বাদল অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। দিন রাত ঠেলাগাড়ি মার্কাার প্রচার প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থী এবং কর্মীরা। ওয়ার্ডের সবত্রই একই রব ঠেলাগাড়ি মার্কা এবারও জিতে যাক।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা