বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:৫৭

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মাদক, চাঁদাবাজি, ভূমি দখল, ও কিশোরগ্যাংসহ নানা সমস্যায় জড়িত ,প্রার্থীদের বিভিন্ন অঙ্গীকারের ফুল ঝুঁড়ি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ওয়ার্ডগুলোতে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণাও ব্যাপকভাবে জমে উঠেছে। ওয়ার্ড গুলোর নানা সমস্যার সমাধানের আশ্বাস এবং নির্বাচনী বিজয়ী হতে পারলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, আটিগ্রাম, ওয়াপদাকলোনী, আউল­াবন, ভূমিপল­ী ও আজিবপুর বাগানবাড়ী এলাকা নিয়ে গঠিত ৪ নং ওয়ার্ড। ওয়ার্ডের বিভিন্ন পেশার লোকজনের সাথে আলাপকালে তারা জানিয়েছে এ ওয়ার্ডের মূল সমস্যা অলিগলিতে মাদকের ছড়াছড়ি, কিশোরগ্যাং, ময়লা আবর্জনার কোন ডাষ্টবিন নেই, মশার উপদ্রব। এ ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আরিফুল হক হাসান এর প্রতিদ্বন্ধিতাকারী শক্তিশালী আরও দুজন রয়েছেন। তারা হলেন মোঃ নুর উদ্দিন মিয়া এবং যুবলীগ নেতা নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম ও আরিফুল হক হাসান আপন চাচাতো ভাই। এ ওয়ার্ডে এই ৩ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন। শিমরাইল টেক পাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, ্এ ওয়ার্ডের প্রধান সমস্যা মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং। মোঃ নূরউদ্দিন মিয়া বলেন, ভোটে কাউন্সিলর বিজয়ী হতে পারলে মাদক, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করবো এবং ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক , খেলার মাঠসহ উন্নয়নমলক কাজ করে ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো। আরিফুল হক হাসান বলে, এ ওয়ার্ডে ৪২ কোটি টাকার উন্নয়ন করেছি, নির্বাচনী জয় লাভ করলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ওয়াসার পানির ব্যবস্থা করবো এবং নজরুল ইসলাম বলেন, জয় লাভ করতে পারলে জমি পেলে খেলার মাঠ, পাঠাগার, কবরস্থান,হাসপাতাল গড়ে তুলবো, মাদক ও চাঁদাবজি বন্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবো, বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের ছেলে ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম, সাদরিল এবারও প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আনিসুর রহমান। এ ওয়ার্ডের নাগরিক তেমন কোন সমস্যা নেই বলে জানালেন ওয়ার্ডবাসীরা। ওয়ার্ডের বান্দিা মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ওয়ার্ডে কোন কমিউনিটি ক্লিনিক নেই, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার কোন কমতি নেই। তবে কিশোর গ্যাং রয়েছে। আলহাজ্ব মোঃ আনিসুর রহমান বলেন, ১৬ জানুয়ারী নির্বাচনে জনগনের ভোটে বিজয়ী হতে পারলে এ ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, কমিউনিটি ক্লিনিক, পাঠাগার, এবং যে সকল সড়কে ল্যাম্পপোষ্ট নেই সেসব স্পটে ল্যাম্পপোষ্ট স্থাপন করা হবে, বেকার সমস্যা সমাধান কল্পে কাজ করবো। জি.এম সাদরিল বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। ৬ নং ওয়ার্ডে শক্তিশালী ২ প্রার্থী রয়েছেন। সাবেক (প্যানেল মেয়র ২ ) কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মতিউর রহমান মতি ঠেলাগাড়ি প্রতীক প্রার্থী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। ওয়ার্ডের বাসিন্দা বলেন, মূলত এ দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিরাজুল ইসলাম মন্ডল বলেন, এ ওয়ার্ডের সমস্যার মধ্যে রয়েছে, কিশোর গ্যাং,জমিদখলবাজি, ,ইভটিজিং, জলাবদ্ধতা হাসপাতাল নেই, আইলপাড়ায় মাদকের বিস্তার, নতুনবাজারে ময়লা আবর্জনা দূরীকরনের আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনী বিজয়ী হতে পারলে উন্নতমানের একটি ভাল স্কুল নির্মাণ, একটি হাসপাতাল , খেলার মাঠ পাঠাগার নির্মাণের অঙ্গীকার করে বলেন মাদক, ভূমি দস্যুতা, চাঁদাবাজি বন্ধকরণের কাজ করবো । আলহাজ্ব মতিউর রহমান মতি বলেন, এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি, নির্বাচনী জয়ী হতে পারলে অসমাপ্ত কাজ সমাপ্তসহ আরও উন্নয়নমূলক কাজ করবো।
 সংরিক্ষত নারী আসনঃ ওয়ার্ড-২ ( ৪, ৫, ও ৬ নং ওয়ার্ড নিয়ে সংরক্ষিত নারী ওয়ার্ড – ২) এ কাউন্সিলর প্রার্থী হিসেবে রয়েছেন বর্মমান কাউন্সিলর মনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা এবং ডলি বেগম ও মোসাঃ সুমি বেগম। মূলত এ ৪ জনের মধ্যে তুমুল লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা