বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:২৫

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমযান মাস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল শুক্রবার (১৩ রমযান) বিকাল ৪ ঘটিকার সময় নারায়ণগঞ্জ মহানগনর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ,নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু ,বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির ,যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আহসান হাবীব,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত,জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন,জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক হাজী শফিকুল ইসলাম শফিক,সদস্য কায়কোবাদ রুবেল, মহসীনসহ আরো নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি এড. আনিসুর রহমান দিপু বলেন, রমযানের প্রথম দশ দিন রহমত, পরের দশ দিন মাঘফেরাত,শেষ দশ দিন নাজাত এই তিনটি ভাগে রমযানের তাৎপর্য গুরুত্ব ও ইফতার সর্ম্পকে আলোচনা করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা