স্টাফ রিপোর্টারঃ
দৈনিক সমকাল এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শাহজাহান জনি এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেসা শ্রমিকলীগের সভাপতি মোঃ হযরত আলীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ (১ জুন)। ২০০৫ সালের ১ জুন তিনি ইন্তেকাল করেন। দিবসটি উদযাপন উপলক্ষে মরহুমের আত্মার শান্তি কামনায় তার বড় ছেলে সমকাল সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি এর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের বাসভবনে বাদ এশা কোরআনখানি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সকল আত্মীয় স্বজনদের দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষে তার বড় ছেলে অনুরোধ জানিয়েছেন।