মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ৯:০০

পাইনাদি সিআইখোলায় সূলভ মূল্যে ওএমএস এর চাল আটা বিক্রয় কার্মক্রম শুরু

আলমগীর হোসেনঃ
সূলভ মূল্যে জনসাধারণের মাঝে ওএমএস কার্যক্রম চালু করেছে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ১ নং ওয়ার্ডের পাইনাদি সিআইখোলায় শফিকুলের দোকানে। গত ১৯ জুলাই সকাল ১০ টায় ওএমএস খাদ্য শস্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওএমএস এর ডিলার সিদ্দিক মাধবর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান বিএসসি, বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ সাবেক পৌরসভার প্রশাসক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ তাজিম বাবুসহ ওএমএস এর কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি সপ্তাহে একজন ব্যক্তি ৫ কেজি চাল ও ৩ কেজি আটা সূলভ মূল্যে ক্রয় করার সুযোগ পাচ্ছেন। প্রতি কেজি চালের দাম মাত্র ৩০ টাকা করে ৫ কেজি চালের মূল্য ১৫০ টাকা এবং আটা প্রতি কেজি ১৮ টাকা করে ৩ কেজির মূল্য ৫৪ টাকা। ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে এ ন্যায্য মূল্যের খাদ্য শস্য ক্রয় করা যাবে। ওএমএস এর ডিলার মোঃ সিদ্দিকুর রহমান মাধবর বলেন, ওএমএস এর মাধ্যমে জনসাধারন ন্যায্য মূল্যে চাল ও আটা ক্রয় করার সুযোগ পাচ্ছেন, এ কার্যক্রম চালু করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সিদ্দিক মাধবর বলেন ২০০৯ সাল থেকে ডিলার নিযুক্ত হয়ে বন্দরের মদনপুরের বাগবাড়ী রেললাইনে ওএমএস এর খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে আসছেন। ওএমএস ডিলারশীপ হিসেবে তার যথেষ্ট সুনামখ্যাতি রয়েছে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের কাছে। তিনি আরও ধন্যবাদ জানান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। সিদ্দিক মাধবর আরও বলেন, আমরা যারা ডিলারশীপ আছি আমাদের কার্যক্রম ও সেবা সঠিকভাবে চলছে কিনা তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সার্বিক খোঁজ খবর নিচ্ছেন , এখানে কোন স্বজন প্রীতি কিংবা কারসাজির কোন সুযোগ নেই। প্রতিদিন ১ টন চাল ও দেড়টন আটা সূলভ মূল্যে বিক্রয় হচ্ছে এই পাইনাদি সিআইখোলায় ওএমএস এর মাধ্যমে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা