সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ৭:২১

সিদ্ধিরগঞ্জে গলাকাটা অটো চালকের লাশ উদ্বার

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা মদীনাবাগ এলাকার একটি রাস্তা থেকে রোকন উদ্দিন (২৪) নামে এক অটোচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকালসোমবার (২৯ আগস্ট) সকালে গোদনাইল ধনকুন্ডা মদীনাবাগ এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ টি উদ্ধার করা হয়৷ নিহত রোকন উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা মধুঘর এলাকার রফিকের ছেলে৷এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম (বার) জানান, সকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ টি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোকন উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।তিনি আরও জানান, তার গলাকাটা ও শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোকন উদ্দিন পেশায় অটো চালক ছিলেন। হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা