বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:২৫

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার

আলমগীর হোসেনঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের চার সদস্যকেদেশীয় অস্ত্র আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে আদমজী কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাকু ও ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকার রবিউলের ছেলে ফয়সাল (১৬), একই এলাকার মোঃ আব্বাসের ছেলে রিফাত (১৬), হোসেনের ছেলে আবির (১৬), কুমিল্লা জেলার মকবুল হোসেনের ছেলে সিফাত (১৭)।পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো তারা। তারা পরস্পর যোগাসাজশে বেশ কিছুদিন ধরে শক্তির মহড়া বা দাপট প্রদর্শণ করে আধিপত্য বিস্তার করছে। এছাড়া এরা চুরি ছিনতাইয়ের মতো অপরাধও করে থাকেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, গতকাল রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হয়। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা