বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ
গত সোমবার নারায়ণগঞ্জ থেকে কয়েকটি দৈনিক পত্রিকায় এবং অনলাইনে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পরিবহন সংগঠনে নামে নুর হোেেসনর ভাই জজ মিয়ার চাঁদাবাজি শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে । প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালকলীগের সভাপতি এবং বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নূরুজ্জামান জজ। প্রতিবাদ লিপিতে জজমিয়া উলে­খ করেন , কখনোই ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নামে কোন টাকা উত্তোলন করিনি। প্রতিবাদলিপিতে জজমিয়া আরও উলে­খ করেন,আমি এবং আমার পরিবারের সদস্যদের সুনাম ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রকারীরা ইর্ষান্বিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করেছে। যার কোন ভিত্তি নেই। আমার ব্যক্তিগত , সামাজিক, রাজনৈতিক এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আমার সুনাম বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে মিথা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কাল্পনিক সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা