বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:২৫

নাসিক ৪ নং ওয়ার্ডের বাগান বাড়িতে ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রি

মোঃ আলমগীর হোসেনঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৪ নং ওয়ার্ডের বাগান বাড়ি এলাকায় রোববার (৯ অক্টোবর) সরকারী (টিসিবির) ভাবে ন্যায্যমূল্যের পণ্য সামগ্রী বিক্রি করা হয়েছে৷ সহস্রাধিক মানুষের মাঝে এ পণ্য সামগ্রী বিক্রি করা হয়৷ পণ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতিজনের জন্য ২ কেজি ডাল, ১ কেজি চিনিও ২লিটার তেল৷ মাথাপিছু পণ্য সামগ্রীর মূল্য রাখা হয় মাত্র ৪১০ টাকা করে৷ ন্যায্যমূল্যের পণ্য সামগ্রী বিক্রি উদ্ভোধন করেন নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম৷ এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা