বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:২৫

সিদ্বিরগঞ্জে পুলিশের উপর বিএনপির ককটেল নিক্ষেপ, আহত ১ পুলিশ, ১১ রাউন্ড গুলি বর্ষণ

সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
পুলিশ আত্নরক্ষায় গুলি ছুড়লে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন আহত হন।রোববার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল ৪টি অবিষ্ফোরিত ককটেল ও একটি বিষ্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ।
তবে এ ঘটনায় বিএনপির কারা যুক্ত ছিল তা এখনো পুলিশ নিশ্চিত করে নি। পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর বিএনপির কিছু লোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে অবরোধ করবে এবং সেখানে বাঁধা দিলে ককটেল বিষ্ফোরণ করা হবে। সেই ককটেলের একটি অংশ সিআইখোলা এলাকায় ভাগাভাগি করা হচ্ছিল। এমন গোপন সংবাদ ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ আত্নরক্ষায় পাল্টা গুলি ছুড়লে অভিযুক্তরা সবাই পালিয়ে যায়।জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমি এখন দায়িত্বশীল পদে নাই। গিয়াসউদ্দীন দায়িত্বশীল পদে রয়েছেন। আপনি তার কাছ থেকে বক্তব্য নিন। আমি বক্তব্য দিলে বিতর্কিত হয়ে যাবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনকে একাধিকবার ফোন তার ফোনটি বন্ধ পাওয়া যায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল রাতে বিএনপির নেতাকর্মীরা আগামী ১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে তারা। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ আত্নরক্ষায় ১১ রাউন্ড গুলি ছুড়লে অভিযুক্তরা সবাই পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা