রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, ভোর ৫:৫৪

বিষ্ফোরক আইন মামলায় গ্রেপ্তার হলো বিএনপি নেতার ছেলে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছোট ছেলে প্রীতমকে (২০) বিষ্ফোরক আইন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত প্রীতমকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।এর আগে বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ২ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আমার বাড়ি ঘিরে ফেলে। এসময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার কোন সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে ধরে নিয়ে চলে যায় পুলিশ। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা এবং আমার বাড়িঘর ভাংচুর ও তছনছ করে।মনিরুল ইসলাম রবির সহধর্মিনী নিলুফার ইয়াসমিন জানান, রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনে হিচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে কেনো পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেলো?সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিএনপি-জামায়াত ও গণঅধিকার পরিষদের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে ১ ডিসেম্বর বিস্ফোরক আইনে একটি মামলা (যার নং-২) করেন । ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির ছোট ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালত পাঠানো হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা