বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:০০

লেগুনাকে যুবকল্যান বাসের ধাক্কা আহত ৬

  • স্টাফ রিপোর্টারঃ
  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
  • বিষয়টি নিশ্চিত করেছেন,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম।এর আগে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দিকে ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় একটি লেগুনাকে পিছন থেকে ধাক্কায় দেয় যুব কল্যান পরিবহনের একটি বাস৷ এতে লেগুনার পিছনের অংশের ক্ষতিগ্রস্ত হয়। এতে লেগুনার যাত্রীসহ ৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান।
  • প্রো-অ্যাকটিভ হাসপাতালের ম্যানেজার মো. রাশেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেওয়া এবং আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকি তিনজন এখনও তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে তারা প্রত্যেকেই শঙ্কামুক্ত।
    এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই মো. একেএম শরফুদ্দিন জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এরই মধ্যে মহাসড়ক থেকে দুর্ঘটনার লেগুনা এবং অভিযুক্ত যুবকল্যান বাসটি আটক করেছি৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী যুবকল্যান এর বাসটি কাচপুর ব্রিজ পার হয়ে সাজেদা হাসপাতালের সামনে গিয়ে সামনে থাকা লেগুনাকে পিছন থেকে ধাক্কা দেওয়ার কারনে এ দুর্ঘটনাটি ঘটে৷
ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা