বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:৫৭

সিদ্ধিরগঞ্জে দুর্র্ধর্ষ ডাকাত ১ ২ মামলার আসামী সাহেব আলী গ্রেপ্তার, এলাকাবাসীর আনন্দ মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুর্র্ধষ ডাকাত ১২ মামলার আসামী মোঃ সাহেব আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। গ্রেপ্তারকৃত ডাকাত মো. সাহেব আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাহেব আলী সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ডাকাত। তার কারণে সিদ্ধিরগঞ্জবাসী অতিষ্ট ছিল আটি ওয়াপদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ১০ টি মামলা রয়েছে। আরও দুটো মামলা হয়েছে সব মিলিয়ে ১২ টি মামলা রয়েছে সাহেব আলীর নামে। গতকাল রোববার দুপুরে ডাকাত সাহেব আলীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ। দীর্ঘদিন ধরে ডাকাত সাহেব আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিল। এদিকে ডাকাত সাহেব আলী গ্রেপ্তার হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী আনন্দ উল­াস করে মিছিল করেছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা