বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:৫৫

সিদ্বিরগঞ্জের চিটাগাংরোডে ট্যাংকলরী চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

সিদ্বিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্বিরগঞ্জের চিটাগাংরোডের কাঁচাবাজার এলাকায় ঢাকাগামীলেনে ট্যাংকলরীর ( নং ঝালকাঠি – ঢ- ৪১-০০৪৯) চাপায় সাইকেল আরোহী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ৭ মার্চ  মঙ্গলবার রাত ৮ টা ২০ মিনিটের সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের এসআই মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন৷ পুলিশ ট্যাংকলরীর চালক মোোঃ নুু হোসেন বাবু (২৬) পিতা গোলাম হোসেনকে গ্রেপ্তার করেছেন এবং ট্যাংকলরীটি জব্দ কর হয়৷ চলকের বাড়ি সিদ্বিরগঞ্জের ঊনকুন্ডা উত্তরপাড়া এলাকায়৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে শিমরাইল কাঁচাবাজার থেকে ঢাকামুখী যাওয়ার সময় দ্রুতগামী একটি তেলের লরী পিছন থেকে বাইসাইকেল আরোহীকে চাপা দেয় ঘটনাস্থলেই সে মারা যায়৷ এ ঘটনায় সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে৷ লাশের পরিচয় এ রিপোর্ট পাওয়া পর্যন্ত মিলেনি বলে জানিয়েছম মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুর৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা