বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২১

সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইনে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ কুপিয়ে আহত ৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের কদমতলীর গ্যাসলাইন এলাকায় একটি বাড়ি ও দোকানপাট দখলকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এলাপাথাড়িভাবে কুপিয়ে ৫-৬ জনকে গুরুতর আহত করা হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে গুরুতর মিলন (৩০), মেহেদী (৩০) ও রাজন (৪০) এর নাম পাওয়াগেছে তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে । শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। সংঘর্ষের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিক টুটুল ও স্থানীয়রা জানায়, কদমতলী গ্যাস লাইন এলাকায় সিদ্ধিরগঞ্জের টুটুলের ২ বিঘার একটি জমিতে ঘরবাড়ি ও দোকানপাট রয়েছে সেখানে কদমতলী এলাকার সজু নামে পদপদবী বিহীন যুবলীগ নেতা দাবিদার কিশোরগ্যাং নিয়ে জোরপূর্বক টুটুলের বাড়িঘরে হামলা করে আসছে বেশ কিছু দিন ধরে। বাড়ির মালিক টুটুল শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে সজুর এ অন্যায়ের প্রতিবাদ করলে টুটুল ও তার সঙ্গীয় লোকজনের উপর হামলা করে সজু বাহিনী এবং ধারালো রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে বলে টুটুল অভিযোগ করেন৷ এ সময়ে টুটুলকে বাঁচাতে এগিয়ে এলে মিলন নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে সজু বাহিনী৷ মিলনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে সজু টুটুলের আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমার জমি দখল করতে টুটুলও তার বাহিনী এসে আমার অফিসে হামলা করে আমার অফিস সহকারী মেহেদী ও নিরাপত্তা প্রহরী রাজনসহ ৪-৫জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সজু জানায়৷ সজু তার পক্ষের দুজনের নাম বলতে পারলেি অন্যদের নাম জানা যায়নি। এদিকে টুটুল ও সজু একে অপরকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি সজুর লোকজন বেশী আহত হয়েছে। ওসি আরও বলেন আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা