বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২২

হাজী নুরুজ্জামান জজ মিয়ার উদ্যোগে অসহায় গরীবদের মাঝে ঈদবস্র বিতরন

স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সিদ্বিরগঞ্জের শিমরাইল শাখার সভাপতি হাজী নুরুজ্জাম জজের উদ্যোগে এলাকার অসহায় গরীব মানুষের মাঝে ঈদবস্র শাড়ীকাপড়, লুঙ্গি, থ্রীপিছ বিতরন করেছেন৷ গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার ইফতারের পর তার শিমরাইলস্থ টেকপাড়ার নিজ বাসভবনে এই ঈদবস্র বিতরন করেন৷ ঈদুল ফিতর উপলক্ষে হাজী নুরুজ্জামান জজ মিয়া প্রতিবছরের ন্যায় এবারও এলাকার অসহায় গরীব মানুষের মাঝে ঈদবস্র বিতরন করায় তাকে আন্তরিক ধন্যবাদসহ তার ও তার পরিবারের জন্য সকলে দোয়া করছেন৷ ঈদবস্র হাতে পেয়ে সবার মন খুশিতে ভরে যায়৷ ঈদবস্র পেয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, হাজী নুরুজ্জামান জজ মিয়ার ন্যায় সিদ্বিরগঞ্জের যারা বিত্তশালী রয়েছেন তারা যদি এই বিশেষ দিন উপলক্ষে অসহায় গরীব মানুষকে ঈদবস্র ও যাকাত ফেতরা প্রদান করতেন তবে গরীবরা উৎসাহ উদ্দীপনার মধ্যে পরিবার পরিজন নিয়ে ঈদুল ফিতরের উৎসাহ ঈদুল ফিতর পালন করতে পারবে বলে তারা মনে করেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা