বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২২

সিদ্বিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা রতন নিহত

স্টাফ রিপোর্টার ঃ
ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্বিরগঞ্জের শিমরাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের শিমরাইল শাখার যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রতন ( ৫৬) নিহত হয়েছেন৷ ১৭ মে ২০২৩ তারিখ সন্ধ্যার পর শিমরাইলের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় সংলগ্ন এলাকায় মহাসড়কে ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন,লাশ উদ্বার করা হয়েছে, নিহতের পরিবার চাইলে মামলা হবে৷ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সূত্র জানায়, শ্রমিক নেতা রতনের লাশ তার সিদ্বিরগঞ্জের সাইলোর বাড়িতে নেওয়া হয়েছে৷ সিদ্বিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা রতন নিহত হওয়ায় তার শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ ও সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা