বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২৪

সিদ্ধিরগঞ্জ থেকে এক সন্তানের জননী উধাও

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এমপি গলি থেকে এক সন্তানের জননী মানসুরা আক্তার (২৩) সিনহা নামে ৫ বছরের এক কন্যা সন্তান রেখে উধাও হয়েছেন। তার স্বামীর নাম কালু হাওলাদার৷ এ ঘটনায় মানসুরার পিতা মোঃ ইউসুব মাতুববর,গত ২০ মে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেছেন ডাইরি নং ১১৯৯। মানসুরার পিতা মোঃ ইউসুব মাতুববর অভিযোগে জানান, ২০ মে ২০২৩ তারিখ সকাল ১০ টার দিকে মানসুরা বাসার বাইরে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। তিনি তার সকল আত্মীয় স্বজনসহ সর্বত্র খোঁজ খবর নিয়ে মেয়ের সন্ধান না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেন। মাসুরা আক্তারের কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে তার পিতা মোঃ ইউসুব মাতুববর ও স্বামী কালু হাওলাদার জানিয়েছেন। যোগাযোগের জন্য পিতার মোবাইল নং ০১৭১৯৩৬৮৪০৮ স্বামী কালু হাওলাদার এর মোবাইল নাম্বার ০১৭৪০৭৭৪৯৩৩, ০১৭৩০২১৩০০১,০০৯৬৬৫৪২৭২৪৮৬১৷ এদিকে মেয়ের সন্ধান না পেয়ে তার পরিবারবর্গ দিশেহারা হয়ে পড়েছেন। মানসুরার একমাত্র শিশু সন্তান সিনহাও তার মায়ের জন্য সব সময় কান্নাকাটি করছেন। তাই মানসুরার কোথাও সন্ধান পেলে উপরোক্ত মোবাইল নাম্বারে জানানোর জন্য তার পিতা ও স্বামী অনুরোধ জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা