বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২০

ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ এর উদ্যাগে জাতীয় শোক দিবস পালিত

শাহজাহান জনিঃ
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন ( রেজিঃ নং- বি – ১৬৬৫) সিদ্বিরগঞ্জের শিমরাইল শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান জজ এর উদ্যেগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে৷ জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট (২০২৩) মঙ্গলবার সকাল থেকে নুরুজ্জামান জজ এর উদ্যেগে চলে ব্যাপক আয়োজন৷ কালোব্যাজ ধারণ, কোরআনখানি, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার৷ বাদ যোহুর সংগঠনের নেতাকর্মী ও টার্মিনালের শ্রমিকদের নিয়ে জজ মিয়া আয়োজন করেন দোয়া ও মিলাদ মাহফিল৷ দোয়া ও মিলাদ মাহফিলে স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়৷ এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যও বিশেষ দোয়া করা হয়৷ দোয়া ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে রান্না করা খিচুরী বিতরণ করা হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা