সিদ্বিরগঞ্জ প্রতিনিধি
সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্বিরগঞ্জে বিএনপি দলীয় সাবেক সাংসদ মুহাম্মাদ গিয়াস উদ্দিনসহ বিএনপির ৬৮ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি আজ বুধবার দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গােলাম মোস্তফা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বাদী হয়ে নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করেন।মামলায়
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে।এছাড়া মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জমহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি একে হীরাকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।