মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ১১:৫৪

মাধবধী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান নাশকতা মামলার আসামী জামায়াত আমীর জাব্বার গ্রেপ্তার

শাহজাহান জনিঃ

মাধবধী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে নাশকতা মামলার এজাহার নামীয় আসামী জামায়াত আমির আব্দুল জব্বার (৬৫)কে রোববার ৫ নভেম্বর ২০২৩ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন৷ মাধবধী থানা পুলিশ সূত্র জানায়, থানার ছোট মাধবদী মহল্লা থেকে মাধবদী থানা জামায়াত ইসলামের আমীর ও নাশকতার পরিকল্পনাকারী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, গত ১৫ অক্টোবর নাশকতার পরিকল্পনাকারী হিসেবে দুজনকে আটক করে বিস্ফোরক আইনে মামলা দায়ের পর তাদের দেওয়া তথ্য মতে এজাহার নামীয় আসামী মোঃ আব্দুল জব্বার (৬৫) কে ৫ নভেম্বর বিকেল ৪টায় ছোট মাধবদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছি৷ অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত জামায়াতের আমীর মোঃআব্দুল জব্বার ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে৷ অফিসার ইনচার্জ আরও বলেন, নাশকতা কেউ করলে কাউকে ছাড় দেওয়া হবেনা, পুলিশ সর্বদা সতর্ক রয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা